বলিউড অভিনেতা রণবীর সিং নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন বড় পর্দায়। ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর এবার তিনি অভিনয় করছেন ভিন্ন ঘরানার ছবি ‘প্রলয়’-এ।
পোস্ট-অ্যাপোক্যালিপটিক, জম্বি-আক্রান্ত এক ভয়াবহ পৃথিবীকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ছবিটি। ইতিমধ্যেই এ প্রকল্প নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হানসাল মেহতা জানান, ছবিটি পরিচালনা করবেন জয় মেহতা, যিনি এর আগে ‘Scam 1992: The Harshad Mehta Story’-এ কাজ করেছেন।
ছবিটি নির্মিত হচ্ছে হানসাল মেহতার প্রযোজনা সংস্থা True Story Films-এর ব্যানারে। সহ-প্রযোজক হিসেবে যুক্ত রয়েছে রণবীর সিংয়ের প্রতিষ্ঠান Maa Kasam Films।
প্রায় ৩০০ কোটি টাকার বাজেটে নির্মিতব্য এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন জয় মেহতা ও বিশাল কাপুর। নির্মাতারা জানিয়েছেন, জম্বি-ভিত্তিক গল্প হলেও এটি কোনোভাবেই Blindness উপন্যাসের রূপান্তর নয়।
সিনেমায় দ্বিতীয় প্রধান চরিত্রে থাকছেন কল্যাণী প্রিয়দর্শন। তিনি নির্মাতা প্রিয়দর্শন-এর কন্যা।
চলতি বছরের মাঝামাঝি সময়ে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। নির্মাতাদের আশা, বড় বাজেটের এই অ্যাকশন-থ্রিলার শুধু বিনোদনই নয়, মানবিক সংকট ও সমাজের ভঙ্গুরতাও তুলে ধরবে।
সব মিলিয়ে, ‘প্রলয়’-এ নতুন রূপে রণবীর সিংকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।