ত্রিকোণ সম্পর্কের জটিলতা সিনেমা-নাটকে প্রায়শ দেখা যায়। তবে গল্প শেষে সেটার একটা সমাপ্তি আসে। কিন্তু ঢালিউডের তিন তারকার মধ্যকার জটিলতা কোনও সিনেমা বা নাটকের প্লট নয়, বাস্তবের। নায়ক শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও শবনম বুবলীর কোন্দল লম্বা সময় ধরে চলছে। এই কোন্দলের শেষটা কোথায় তার বোধহয় কেউ জানে না। কদিন আগেও বুবলীকে নিয়ে কথা বলেছিলেন অপু বিশ্বাস।
সেই কথার প্রসঙ্গ ধরে বুবলী বললেন, উনি (অপু বিশ্বাস) ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা করছেন না। আমার নাম নিতে নিতে মানসিক রোগী হয়ে গেছে।’
মঙ্গলবার বুবলী বলেন, শাকিব খান আমার পরিবার। তার নাম আমি সবসময় নিয়েছি এবং সারাজীবন নেব। পরিবারের মানুষের নাম নিতে কেউ কখনও ক্লান্ত হয়না। যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হয়।
বুবলীর কথায়, সবচেয়ে হাস্যকর কথা হল-উনি তার নিঃশ্বাসের থেকেও বুবলী নামটা বেশি নেয়। তার সব জায়গায় শুধু বুবলী বুবলী। উনি ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা করছেন না। বুবলী নাম নিতে নিতে এমনই মানসিক রোগী হয়ে গিয়েছেন। কোথাও গেলে তাদের শিখিয়ে দেয় আমার নাম নিয়ে প্রশ্ন করতে যেনো উনি একটু ভাইরাল হয়। আমি আর আমার ছেলে এখন তার একমাত্র ক্যারিয়ার আলোচনায় থাকার। এমনকি জাতীয় টেলিভিশন পর্দায় কী সব উদাহরণ দিচ্ছে যার কোনও মানেই নেই! তার সঙ্গে কি কি নোংরা আপত্তিকর শব্দ ব্যবহার করছে, যেটা খুব লজ্জাজনক। সব সময় তার মুখে দুর্গন্ধজনক শব্দগুলো থাকে তার কারণ তার ভেতর টাও এরকম।
অপু বিশ্বাসকে হুশিয়ারি দিয়ে বুবলী বলেন, সে ভেবেছে সবসময় আমাকে আর আমার ছেলেকে নিয়ে মিথ্যাচার করবে আর আমি বরাবরের মতোই চুপ থাকবো, কখনোই না। কারণ, তাকে নিয়ে কথা বলার কখনোই আমার রুচি হয়না কিন্তু যখন দেখছি সে তার নিজের স্বার্থসিদ্ধির জন্য আদাজল খেয়ে নেমেছে শেহজাদকে তার বাবার থেকে আলাদা করার জন্য তখন আমি চুপ থাকবো না। এসব নিয়ে সে সারাক্ষণ বাজে গেম প্ল্যান করে বলেই তার মুখে এই গেম প্ল্যান কথাটা এসেছে।












