রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল হাসপাতাল (পিজি হাসপাতাল) ভবনে আগুন লেগেছে। বুধবার বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হাসপাতালের তালাবদ্ধ পরিত্যক্ত একটি এক্সরে রুমে আগুনের সূত্রপাত হয়।
বিস্তারিত আসছে…