মোঃ শাহাজালাল ভূঁইয়া উজ্জ্বল: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নংওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোঃ আসাদ উল্লাহ আসাদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওয়ার্ডবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সেই ছোটবেলার পরিচিত মুখ, আপনাদেরই সন্তান মোহাম্মদ আসাদ উল্লাহ আসাদ। ছোটবেলা থেকেই আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি—সুখে-দুঃখে, বিপদে-আপদে আপনাদের সঙ্গে থেকেছি এবং ভবিষ্যতেও থাকতে চাই।
তিনি আরও বলেন, আমি কারো ভাই, কারো ছেলে, কারো সন্তান হিসেবে আপনাদের ভালোবাসা নিয়ে বড় হয়েছি। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ২৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে আপনাদের সেবা করার সুযোগ চাই। দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করতে চাই।
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুমুক্ত একটি আধুনিক ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “আপনাদের সমর্থন পেলে ২৯ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।
ঈদকে সামনে রেখে তিনি ওয়ার্ডবাসীর নিরাপদ যাত্রা ও সুস্থভাবে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য দোয়া করেন। একই সঙ্গে ঢাকায় অবস্থানরত বাসিন্দাদের প্রতিও ঈদের শুভেচ্ছা জানান।
সবশেষে তিনি বলেন, আপনাদের সন্তান হিসেবে একবার সেবা করার সুযোগ চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ ও ভালো রাখুন।