ভারতের Tamil Nadu বিধানসভা নির্বাচনে একক দল হিসেবে এগিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনও দূরে রয়েছেন Thalapathy Vijay। তার দল টিভিকে পেয়েছে ১০৮ আসন, আর সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। কংগ্রেসের সমর্থন মিললেও মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১২-তে। ফলে এখনও ছয় বিধায়কের সমর্থন প্রয়োজন।
যদি আগামী ১০ মে’র মধ্যে বিজয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারেন, তাহলে Tamil Nadu-তে ঝুলন্ত বিধানসভার পরিস্থিতি তৈরি হতে পারে। সে ক্ষেত্রে রাজ্যপালের সামনে কয়েকটি সাংবিধানিক পথ খোলা থাকবে—
- অন্য কোনো জোট বা দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো
- রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করা
- নতুন নির্বাচনের নির্দেশ দেওয়া
এদিকে বিজয়ের দলকে সমর্থন ঠেকাতে প্রতিদ্বন্দ্বী দল AIADMK তাদের নির্বাচিত বিধায়কদের একটি রিসোর্টে রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। উদ্দেশ্য, যাতে কোনো বিধায়ক দল পরিবর্তন করে টিভিকেকে সমর্থন না দেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী কয়েকদিনই ঠিক করে দেবে Tamil Nadu-এর পরবর্তী সরকার গঠন হবে কি না, নাকি রাজ্যটি নতুন রাজনৈতিক অনিশ্চয়তার দিকে যাবে।