ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার (৬ মে) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।
এর আগে, গত ৪ মে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট শুনতে অপারগতা প্রকাশ করেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটটি শুনতে অপারগতা জানান।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখে নির্বাচন কমিশন।
রুলের পরবর্তী শুনানির জন্য নির্ধারিত সময়ে এ বিষয়ে আদালতে বিস্তারিত শুনানি অনুষ্ঠিত হবে।