অন্তর্বর্তী সরকার একটি ভালো নির্বাচন উপহার দিতে চায়: প্রেস সচিব

সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি ভালো নির্বাচন উপহার দিতে চায়। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব জানান, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। মনোনয়নপত্র জমা কম পড়েছে—এমন অভিযোগও নেই বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ভোটারদের মধ্যে গণভোট নিয়ে আগ্রহ সৃষ্টি করতে সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে দেশজুড়ে প্রচারণা কার্যক্রম চালানো হচ্ছে এবং ভোটের গাড়ি সারা দেশে ঘুরছে।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এ বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে এবং সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে।

প্রেস সচিব জানান, বেগম খালেদা জিয়ার জানাজায় সার্কভুক্ত পাঁচ দেশের মন্ত্রী পর্যায়ের নেতারা অংশ নেন। এর মধ্যে পাকিস্তান, নেপাল ও মালদ্বীপের মন্ত্রীরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *