নতুন বাংলাদেশি নেতৃত্বের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

পোস্টে আনোয়ার ইব্রাহিম লেখেন, “এটি গণতন্ত্রের একটি বড় জয়। বাংলাদেশের মানুষ কঠিন সময় অতিক্রম করে ভোটের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দিয়েছে।”

তিনি আরও বলেন, বাংলাদেশের নির্বাচনি প্রক্রিয়া শান্তিপূর্ণ ও মসৃণভাবে সম্পন্ন করতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করায় ড. মুহাম্মদ ইউনূস-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, নতুন বাংলাদেশি নেতৃত্বের সঙ্গে মালয়েশিয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। ভবিষ্যতে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা নতুন মাত্রা পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পথে এগিয়ে রয়েছে, যা আন্তর্জাতিক মহলেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *