বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি আগামী তিন বছর (২০২৬-২০২৮) দলটির নেতৃত্ব দেবেন।
জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা করেন দলের প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম। শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্যদের (রুকন) ভোটের মাধ্যমে গোপন ব্যালটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে শফিকুর রহমান সর্বাধিক ভোট পেয়ে আমির নির্বাচিত হন।
এর আগে তিনি ২০২০-২২ এবং ২০২৩-২৫ মেয়াদেও জামায়াতের আমির ছিলেন।