টাইমের ২০২৬ সালের ‘১০০ প্রভাবশালী ব্যক্তির’ তালিকায় তারেক রহমান

বিশ্বখ্যাত ম্যাগাজিন Time ২০২৬ সালের ‘১০০ প্রভাবশালী ব্যক্তি’ তালিকা প্রকাশ করেছে। এতে স্থান পেয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী Tarique Rahman

প্রকাশিত তালিকায় আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী Keir Starmer, পোপ Pope Leo XIV, ইসরাইলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahuসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি।

‘লিডারস’ (নেতৃত্ব) ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত তারেক রহমানের প্রোফাইলে টাইম লিখেছে, কয়েক মাস আগেও তিনি দক্ষিণ-পশ্চিম লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। তবে ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী Sheikh Hasina-এর পতনের পর তিনি বিরোধী রাজনীতির কেন্দ্র থেকে জাতীয় নেতৃত্বের শীর্ষে উঠে আসেন এবং পরবর্তীতে নির্বাচনে বিজয়ের মাধ্যমে তা প্রতিষ্ঠা করেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি তার মা সাবেক প্রধানমন্ত্রী Khaleda Zia-এর রাজনৈতিক পথ অনুসরণ করেছেন। ঢাকায় তারেক রহমানের প্রত্যাবর্তনের মাত্র পাঁচ দিনের মাথায় খালেদা জিয়ার মৃত্যু ঘটে।

টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, ব্যক্তিগত শোককে তিনি দেশের ঐক্য প্রতিষ্ঠা ও অর্থনীতির পুনরুজ্জীবনে কাজে লাগাতে চান।

প্রতিবেদনে আরও বলা হয়, উচ্চ মূল্যস্ফীতি, তরুণদের বেকারত্ব এবং ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি—এসব বড় চ্যালেঞ্জ তার সরকারের সামনে রয়েছে। পাশাপাশি অতীতের দুর্নীতির অভিযোগ (যা আদালতে খারিজ হয়েছে) তার রাজনৈতিক সময়কে প্রভাবিত করতে পারে বলেও উল্লেখ করা হয়।

তারেক রহমান বলেন, “আমাদের একসঙ্গে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে—যাতে মানুষ তাদের রাজনৈতিক অধিকার পায়।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *