ছয় মরদেহের মধ্যে শনাক্ত ৩, বাকিদের ডিএনএ পরীক্ষা হবে

ঢাকার কেরানীগঞ্জ-এ গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত হয়েছে। বাকি মরদেহগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হবে।

রোববার (৫ এপ্রিল) দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, উদ্ধার করা ছয়টি মরদেহের মধ্যে তিনটির পরিচয় নিশ্চিত হওয়ায় সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। অন্য তিনটি মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে সংরক্ষণ করা হবে। স্বজনদের দেওয়া নমুনার সঙ্গে ডিএনএ মিলিয়ে সেগুলো হস্তান্তর করা হবে।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটে কদমতলী গোলচত্বর এলাকায় একটি টিনশেড কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *