পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর এপিএস পদে তৌহিদুল ইসলামকে নিয়োগ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী Mir Shahe Alam–এর সহকারী একান্ত সচিব (এপিএস) পদে মো. তৌহিদুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।

শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রতিমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মো. তৌহিদুল ইসলামকে জাতীয় বেতন স্কেল ২০১৫–এর ৯ম গ্রেডভুক্ত (২২,০০০-৫৩,০৬০ টাকা) বেতন কাঠামোয় এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রতিমন্ত্রী যতদিন দায়িত্বে থাকবেন অথবা মো. তৌহিদুল ইসলামকে তার সহকারী একান্ত সচিব হিসেবে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সুত্রঃ বাসস

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *