সংগীতশিল্পী আরফিন রুমি আবারও পুত্রসন্তানের বাবা হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) সকাল ৭টা ২৬ মিনিটে তার স্ত্রী কামরুন নেসা এক পুত্রসন্তানের জন্ম দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নিজেই এই সুখবর জানিয়েছেন জনপ্রিয় এই গায়ক। এক ফেসবুক স্ট্যাটাসে রুমি লিখেছেন, “সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমাদের ঘরে পুত্রসন্তান এসেছে। ছেলের নাম কিয়ান আরফিন আরহান।”
২০১২ সালে নিউইয়র্কপ্রবাসী কামরুন নেসাকে বিয়ে করেন আরফিন রুমি। তাদের একটি পুত্রসন্তান আগে থেকেই রয়েছে। এর আগে ২০০৮ সালে গায়িকা লামিয়া ইসলাম অনন্যাকে বিয়ে করেছিলেন রুমি; সেই সংসারেও তার এক পুত্রসন্তান রয়েছে।
সঙ্গীতপ্রেমীদের প্রিয় এই শিল্পীর পরিবারে নতুন সদস্য আগমনে ভক্তরাও শুভেচ্ছা জানাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।