গাজীপুরের বাইপাইলে নয়, আজ শনিবার (২৩ নভেম্বর) সকালের মৃদু ভূমিকম্পটি নরসিংদীর পলাশ উপজেলায় ঘটেছিল বলে সংশোধিত তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বেলা একটার দিকে সংস্থাটি জানায়, ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল সাভারের আশুলিয়ার বাইপাইল। তবে বিকেল চারটার দিকে জানানো হয়, বিশ্লেষণে সমস্যার কারণে ভুল হয়েছিল এবং প্রকৃত উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ।
উৎপত্তিস্থল ছাড়া অন্য সব তথ্য অপরিবর্তিত রয়েছে। সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয় এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, বিশ্লেষণে সমস্যা হওয়ায় প্রাথমিকভাবে ভুল তথ্য দেওয়া হয়েছিল। পরবর্তী যাচাই–বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে যে ভূমিকম্পটির উৎস নরসিংদীর পলাশ।