“সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা: সুনামগঞ্জে ৪ হিজড়া আটক”

ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত থেকে চার হিজড়াকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২০ আগস্ট) ভোরে বাঁশতলা সীমান্তের জিরো পয়েন্ট থেকে তাদের আটক করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি।

আটককৃতরা হলেন-কুড়িগ্রামের রাজারহাট থানার বালাকান্দি গ্রামের জাহেদুল ইসলাম (১৯), রৌমারী থানার সুখের বাতি গ্রামের রেজা আহমেদ (২০), কুড়িগ্রাম কোতোয়ালী থানার মজিদা কলেজপাড়ার মোসকান আক্তার (২০), বগুড়ার নন্দীগ্রাম থানার কুচমা গ্রামের রনি হাসান (২৫)

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, আটক চারজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং দুপুরে তাদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতরা কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় বাঁশতলা বিওপি ক্যাম্পের হাবিলদার কামাল সরদারের নেতৃত্বে টহলদল তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, “অবৈধ অনুপ্রবেশের দায়ে চারজনকে আটক করে দোয়ারাবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *