বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি আশা প্রকাশ করেছেন, খালেদা জিয়া শিগগিরই বাসায় ফিরবেন এবং দেশের গণতান্ত্রিক পরিবর্তন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ফারুকী লেখেন, তাঁর নিউজফিডজুড়ে খালেদা জিয়ার জন্য মানুষের দোয়ার পোস্টে ভরে গেছে। এগুলো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মানুষ নয় বলেও মন্তব্য করেন তিনি।
ফারুকী লেখেন, ‘একটা মানুষের জীবনে এর চেয়ে বড় অর্জন আর কী থাকতে পারে? কালচারাল সফট পাওয়ার বা কোনো বুদ্ধিজীবী গোষ্ঠীর প্রভাব ছাড়াই খালেদা জিয়া যেভাবে মানুষের কাছে দেশের সবচেয়ে বড় ইউনিফাইং ক্যারেক্টার হয়ে উঠেছেন, এটা এক ধরনের ব্লেসিংস।’
তিনি আরও লেখেন, ‘সুস্থ হয়ে তিনি দ্রুতই বাসায় ফিরবেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ট্রানজিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এই প্রার্থনা।’