চলমান বিপিএলে আজ মঙ্গলবার প্রথম এলিমিনেটরে লড়ছে রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স। ম্যাচ চলাকালে গণমাধ্যমের মুখোমুখি হন সিলেট টাইটান্স ফ্র্যাঞ্চাইজির উপদেষ্টা ফাহিম আল চৌধুরী।
এদিন তিনি আবারও জানান, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অন্যান্য কোনো ধরনের দলকে গোনার টাইম নেই। আমরা সিলেটি, আমরা একলাই একশ। সিলেটের মানুষের দোয়া, শাহজালালের মাটির মানুষ আমরা, আমরা অনেক আবেগী মানুষ। আমরা সবাই ঐক্যবদ্ধ। এবার কাপ নিয়ে আমরা সিলেটেই যাব। ২৩ তারিখে আপনাদের দাওয়াত।’
এছাড়া সিলেট ফাইনালে উঠলে সমর্থকদের ফ্লাইটে করে মিরপুর স্টেডিয়ামে আনা হবে বলে ঘোষণা দিয়েছেন ফাহিম। তিনি বলেন, “আমরা ইতোমধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ারের সাথে কথা বলছি। যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ ফ্লাইট বুকিং করব। বাস সার্ভিসেও সিলেটবাসীকে নিব।”
এর আগে বিপিএলের সমালোচনা করা ফাহিম আল চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘বিপিএল ভালোই… সব কিছু ঠিকাছে। ঠিকাছে আরকি! ওদেরকে খুশি করলাম আরকি। কিচ্ছু ঠিক নাই।’