নওগাঁর মান্দায় ভূমি সেবা সংক্রান্ত গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নূরুল্যাবাদ-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিস চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এই গণশুনানীর উদ্বোধন করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।
উদ্বোধনী অনুষ্ঠানে নূরুল্যাবাদ-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা সুমনা আক্তার সঞ্চালনা করেন। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল ওরোজ বৈশাখ।
অন্যান্য উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার এমদাদুল হক, হেড অ্যাসিস্ট্যান্ট ও একাউন্ট্যান্ট আব্দুর রউফ, প্রসেস সার্ভার নূরুল ইসলাম, আজিজ, রিংকুসহ ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
গণশুনানিতে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে নামজারি আবেদন গ্রহণ ও নামজারি কেসের শুনানি, নাগরিক নিবন্ধন, কর প্রদান, ডিজিটাল ভূমি রেকর্ড ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে খতিয়ান প্রাপ্তি ও সংশোধন, খাস জমি বন্দোবস্তের আবেদন, ভিপি কেসের আওতায় লীজ প্রাপ্তি, লীজ নবায়ন ও লীজমানি প্রদান।