তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।
জোটে থাকা দলগুলো হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন।
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জোটটির ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন নাহিদ ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান নেতা হাসনাত কাইয়ুম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ তিন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
নেতারা জানান, রাষ্ট্র ও গণতন্ত্রের সংস্কার এবং জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই জোটের যাত্রা শুরু হলো।