ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন Hafiz Uddin Ahmed। তিনি ভোলা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হন।
বৃহস্পতিবার বেলা ১১টার কিছু পর স্পিকারের চেয়ার খালি রেখে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর বক্তব্য দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী Tarique Rahman। বক্তব্যের শুরুতেই তিনি ১৯৭১ সাল থেকে দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শহীদদের স্মরণ করেন।
সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। তবে এবার স্পিকার ও ডেপুটি স্পিকারের কেউই উপস্থিত না থাকায় তাদের অনুপস্থিতিতেই অধিবেশন শুরু হয়।
পরে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবীণ রাজনীতিবিদ ও সংসদ সদস্য Khandaker Mosharraf Hossain-এর নাম প্রস্তাব করেন। এ প্রস্তাব সমর্থন করেন Mirza Fakhrul Islam Alamgir। পাশাপাশি বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির Syed Abdullah Muhammad Taher-ও এ প্রস্তাবে সমর্থন জানান।
এরপর প্রথম অধিবেশনের সভাপতি ও বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন বেলা ১১টা ৪০ মিনিটের দিকে স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম ঘোষণা করেন। তিনি জানান, জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচনের জন্য একটি মাত্র মনোনয়ন জমা পড়েছিল।
উল্লেখ্য, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ভোলা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।