ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেন তিনি। কূটনৈতিক সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, নয়াদিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে ভারতের হাইকমিশনারকে তলব করা হয়। বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিশনগুলোর নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এ সময় ভারতে অবস্থানরত বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। বৈঠকে ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ান বান্ধেও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।