শাকিবের সঙ্গে যুক্ত হলেন তাহসান

‘শাকিব খান ও আমার মধ্যে অনেক মিল আছে। আমার জন্ম হয়েছিল যে সালে শাকিব খানেরও জন্ম একই সালে। আজ থেকে ২৫ বছর আগে অর্থাৎ ১৯৯৯ সালে শাকিব খানের প্রথম সিনেমা মুক্তি পায়, ঠিক সে বছরই আমার ব্যান্ড ব্ল্যাক আত্মপ্রকাশ করে। প্রায় ২৫ বছর ধরেই কিন্তু আমরা দুজন দর্শক শ্রোতার ভালোবাসা পাচ্ছি। এতো বছর পর আমরা এক প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পেলাম।’

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি একটি অনুষ্ঠানে শাকিব খানের রিমার্ক-হারল্যানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে কথাগুলো বলছিলেন সংগীত ও অভিনয়শিল্পী তাহসান খান।

তাহসান খান বলেন, রিমার্ক-হারল্যানের সুনাম শুনেছিলাম বহু আগেই, আজ অফিসিয়ালি যুক্ত হলাম। আমি খুবই উচ্ছ্বসিত রিমার্ক-হারল্যানের সঙ্গে যোগ দিয়ে। শিল্পী হিসেবে আমাদের কিছু দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতা থেকে আমারা এই প্রতিষ্ঠানের মাধ্যমে আবারও দেশের মানুষের কাছে পৌছাতে চাই।’

এসময় শাকিব খান বলেন, তাহসানের মত মাল্টি ট্যালেন্টেড একজন শিল্পীকে আমাদের সাথে পেয়ে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি তার মতো গুণী মানুষের যুক্ত হওয়ায় একসঙ্গে পথচলা কোম্পানি সাফল্যকে বৃদ্ধি করবে।

এর আগে পরীমণি, মিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, সাবিলা নূর, প্রার্থনা ফারদিন দীঘি, পূজা চেরীরা যুক্ত হয়েছিলেন। এবার এলেন তাহসান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *