বোডো/গ্লিমট–এর রূপকথা: ম্যান সিটির পর ইন্টারও ধরাশায়ী
উয়েফা চ্যাম্পিয়নস লিগ–এ ইতালিয়ান ক্লাবগুলোর দুঃসময় যেন কাটছেই না। প্লে–অফ পর্বে একের পর এক অঘটনে হতবাক ইউরোপ। গতকাল রাতে গতবারের রানার্সআপ ইন্টার মিলান–কে ৩–১ গোলে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে নরওয়ের অখ্যাত ক্লাব বোডো/গ্লিমট।
এর আগে প্লে–অফের প্রথম লেগে হেরেছিল জুভেন্টাস ও আতালান্তা। জুভেন্টাসকে ৫–২ গোলে উড়িয়ে দেয় গালাতাসারাই, আর আতালান্তা ২–০ গোলে হারে বরুসিয়া ডর্টমুন্ড–এর কাছে। এবার সেই তালিকায় যোগ হলো ইন্টারও।
একের পর এক চমক
চ্যাম্পিয়নস লিগে এবারই প্রথম খেলতে নেমে বোডো/গ্লিমট যেন রূপকথা লিখছে। লিগ পর্বের শেষ দুই ম্যাচে তারা হারিয়েছে ম্যানচেস্টার সিটি ও আতলেতিকো মাদ্রিদ–কে। সিটিকে ৩–১ এবং আতলেতিকোর মাঠে ২–১ গোলে জয়ের পর এবার ইন্টারকেও হারাল তারা।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাইরে থাকা কোনো দলের এক আসরে টানা তিনটি ম্যাচ জয়ের নজির খুবই বিরল। বোডো/গ্লিমট সেই বিরল কাতারেই জায়গা করে নিয়েছে। ইতিহাসে শীর্ষ পাঁচ লিগের দলগুলোর বিপক্ষে টানা তিন ম্যাচ জিতেছিল কেবল পানাথিনাইকোস (২০০১–০২), বেনফিকা (২০০৫–০৬) ও জেনিত সেন্ট পিটার্সবার্গ (২০১৫–১৬)। এবার সেই তালিকায় নাম লেখাল নরওয়েজীয় ক্লাবটি।
ইতালিয়ানদের দুর্দশা
গত মৌসুমেও প্লে–অফে এসি মিলান, জুভেন্টাস ও আতালান্তা হেরেছিল যথাক্রমে ফেইনুর্দ, ক্লাব ব্রুগা ও পিএসভি আইন্দহফেন–এর কাছে। তখন কেবল ইন্টারই ফাইনালে উঠতে পেরেছিল। কিন্তু এবার তারাও বিদায়ের শঙ্কায়।
ইউরোপীয় প্রতিযোগিতায় ইতালিয়ান প্রতিপক্ষের বিপক্ষে তিন বা তার বেশি গোল করার কীর্তি এটি বোডো/গ্লিমটের তৃতীয়বার। ১৯৯৪ সালে তারা ৩–২ গোলে হারিয়েছিল সাম্পদোরিয়া–কে। ২০২১ সালে ইতালির আরেক ক্লাব রোমা–কে ৬ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল তারা।
অন্য ম্যাচের ফল
রাতের অন্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড ৬–১ গোলে উড়িয়ে দিয়েছে কারাবাগ–কে। প্রথমার্ধেই একা চার গোল করেন অ্যান্থনি গর্ডন। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এক ম্যাচের প্রথমার্ধে চার গোলের নজির এর আগে ছিল কেবল লুইজ আদ্রিয়ানো–র, যিনি ২০১৪ সালে শাখতার দোনেৎস্ক–এর হয়ে বরিসভ–এর বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন।
এ ছাড়া ক্লাব ব্রুগা ৩–৩ গোলে রুখে দিয়েছে আতলেতিকো মাদ্রিদকে। নাটকীয় লড়াইয়ে ৮৯ মিনিটে সমতাসূচক গোল করে বেলজিয়ান ক্লাবটি। অন্য ম্যাচে লেভারকুসেন ২–০ গোলে হারিয়েছে অলিম্পিয়াকোস–কে।
সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগে এবার ইতালিয়ান ক্লাবগুলোর অবস্থা বেশ শোচনীয়। আর বোডো/গ্লিমট লিখে চলেছে