ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করেছে র্যাব। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। র্যাব জানায়, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্তের পর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে এর মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় আব্দুল হান্নানের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।