আরব আমিরাতে আজ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে পারবেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শনিবার শারজায় দ্বিতীয় ওয়ানডেতেই গ্রোয়েন ইনজুরিতে পড়েন তিনি। এরপর এমআরআই স্ক্যান করিয়ে নিশ্চিত হয়েছে ২ সপ্তাহ লাগবে তার সুস্থ হতে।
এ কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ২ টেস্টের সিরিজেও খেলতে পারবেন না শান্ত।
শান্তর পরিবর্তে এখনো টেস্ট দলে কাউকে নেওয়া হয়নি। তবে সহ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আজ আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে এবং আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে নেতৃত্ব দেবেন।