মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ঝুঁকির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত তিন দিনে মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে। সোমবার (২ মার্চ) একদিনে ৩৯টি ফ্লাইট বাতিল হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় এই সমস্যা সৃষ্টি হয়। ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয় এবং ১ মার্চ ৪০টি ফ্লাইট বাতিল হয়েছিল।
রোববার (২ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৫টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) ৮টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট অন্তর্ভুক্ত।
বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই রুট ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।