কুমিল্লা-৪ আসন থেকে লড়বেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে কুমিল্লা-৬ (সদর–সিটি করপোরেশন–সেনানিবাস–সদর দক্ষিণ) আসনে শাপলা কলি প্রতীকে প্রার্থী করা হয়েছে দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহকে।

বুধবার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথম ধাপে ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। কুমিল্লার ১১টি আসনের মধ্যে এবার দুটিতে প্রার্থী ঘোষণা করা হলেও বাকি ৯টি আসন তালিকার বাইরে রাখা হয়।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, জাতীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যেই যোগ্য ও পরিচ্ছন্ন নেতৃত্বকে সামনে আনার চেষ্টা চলছে। মাঠপর্যায়ের জরিপ, জনপ্রিয়তা, দলীয় তৎপরতা ও জনস্বার্থে কাজের ইতিহাস যাচাই করে বাকি আসনগুলোর মনোনয়ন দ্রুতই ঘোষণা করা হবে বলেও জানান তিaনি।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *