নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় শুনতে আদালতকক্ষে আইনজীবী ও সাংবাদিকদের উপচে পড়া ভিড় ছিল।
রায়ের ফলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে ফিরে এলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। পরের নির্বাচন অর্থাৎ চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রয়োগ হবে।