চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ–আয়ারল্যান্ড দ্বিতীয় টি–টোয়েন্টি। ম্যাচের টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে আয়ারল্যান্ড। সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। অন্যদিকে আরেকটি জয় পেলেই প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে আয়ারল্যান্ড।
স্টেডিয়ামে আজ দর্শকসংখ্যা কম দেখা গেছে। আকাশে কুয়াশার আস্তরণ ভাসছে, আর দুই দলের খেলোয়াড়রা মাঠে ফিল্ডিং অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
বাংলাদেশ দলে আজ তিন পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন জাকের আলী, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম। তাদের জায়গায় দলে এসেছেন নুরুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান।
বাংলাদেশের একাদশ:
লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহিদ হৃদয়, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, নাসুম আহমেদ ও তানজিম হাসান।
আয়ারল্যান্ডের একাদশ:
পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার, বেন কালিজ, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডাইর, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিস ও জশ লিটল।