রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও প্রাথমিকভাবে জানিয়েছে সংশ্লিষ্টরা।