তিতুমীর কলেজের সাবেক ভিপি হানিফের পাশে প্রধানমন্ত্রীর এপিএস ও উপদেষ্টাদের মানবিক উদ্যোগ

মোঃ শা‌হাজালাল ভূঁইয়া উজ্জ্বল: অসুস্থ তিতুমীর কলেজের সাবেক ভিপি হানিফকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গেলেন মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস আব্দুর রহমান সানী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. শাহ মো. আমান উল্লাহ এবং প্রধানমন্ত্রীর গবেষণা উপদেষ্টা আব্দুস সাত্তার।

মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তারা অসুস্থ হানিফের শয্যার পাশে দাঁড়িয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত কথা বলেন। এ সময় তারা হানিফের দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তার আশ্বাস দেন। তাদের উপস্থিতিতে হাসপাতালের পরিবেশে এক ধরনের আশার আলো ছড়িয়ে পড়ে, যা হানিফের পরিবার ও স্বজনদের মাঝে স্বস্তি এনে দেয়।

জানা যায়, গত ২২ জানুয়ারি গভীর রাতে, প্রায় সাড়ে ১২টার দিকে ১৭ নম্বর আসনে জনসভা ও নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন হানিফ। দুর্ঘটনাটি ছিল আকস্মিক ও মর্মান্তিক। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

দীর্ঘদিন ধরে হাসপাতালের বিছানায় জীবনযুদ্ধ চালিয়ে যাওয়া এই তরুণ নেতার জন্য তার সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। ছাত্ররাজনীতিতে সক্রিয় ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত হানিফের এই পরিস্থিতি অনেককেই ব্যথিত করেছে।
তার শয্যার পাশে দাঁড়িয়ে আগত অতিথিরা শুধু দায়িত্ব পালনই করেননি, বরং মানবিক সহমর্মিতার এক গভীর বার্তাও দিয়েছেন,দুঃসময়ে কেউ একা নয়। রাষ্ট্র ও নেতৃত্ব তার পাশে আছে।

সবাই এখন প্রার্থনা করছে সংগ্রামী এই তরুণ নেতা যেন দ্রুত সুস্থ হয়ে আবারও ফিরে আসেন তার প্রিয় অঙ্গনে, মানুষের মাঝে, স্বপ্ন আর সংগ্রামের পথে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *