পূর্ব ইরাকের কুত শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৬০ জনে পৌঁছেছে এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছে, নগরীর স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং দুটি পুলিশের সূত্র।
বৃহস্পতিবার নগরীর একজন স্বাস্থ্য কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, “আমরা ৫৯ জন নিহতের একটি তালিকা তৈরি করেছি যাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে, তবে একজনের দেহ এতটাই খারাপভাবে পুড়ে গেছে যে তাকে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।”
ওয়াসজিৎ প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি বলেন, একটি হাইপার মার্কেট ও রেস্তোরাঁয় আগুন লেগেছে। পরিবারগুলো সেখানে রাতের খাবার খেতে গিয়েছিলেন এবং কেনাকাটা করছিলেন। আগুন লাগার পর দমকলকর্মীরা বেশ কয়েকজনকে উদ্ধার করেন, পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, তবে গভর্নর বলেছেন যে তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে। আইএনএ-কে গভর্নর জানিয়েছেন, “আমরা ভবন এবং শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি” ।