স্থগিত হচ্ছে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া

বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির ফরম পূরণ জমাদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। জরুরি কারিগরি উন্নয়ন রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে এনটিআরসিএর আবেদন সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বৃহস্পতিবার রাত ৮টা থেকে এ স্থগিতাদেশ কার্যকর হবে।

এতে বলা হয়, জরুরী কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যের জন্য আজ রাত ৮টা হতে ফরম পূরণ ও জমাদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।

তবে কখন থেকে আবার আবেদন কার্যক্রম চালু হবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ সম্পন্ন হওয়ার পর পুনরায় আবেদন চালু হলে তা সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।

এর আগে সারা দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ২২ জুন থেকে শুরু হওয়া এই আবেদন ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত চলার কথা ছিল। আবেদন ফি জমা দেয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ১৩ জুলাই পর্যন্ত। তবে কারিগরি ত্রুটির কারণে এই আগেই তার স্থগিত করা হলো।

 

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *