নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি ও জামায়াতসহ ১১ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন তারা নির্বাচন কমিশনের মনোনয়নপত্র পুরণ করে তা দাখিল করেন। প্রার্থীরা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, বাংলাদেশ জামায়াতের ইসলামীর প্রার্থী ড. মো: ইকবাল হোসাইন ভূঁইয়া, বিএনপির সাবেক সাংসদ ও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো: রেজাউল করিম, সতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী ও সাবেক সৌদি আরবের রাস্ট্রদূত গোলাম মসিহ, গণসংহতি আন্দোলনের প্রার্থী অঞ্জন দাস, গণঅধিকার পরিষদের মো. ওয়াহিদুর রহমান মিল্কী, বাংলাদেশ খেলাফত মজলিশের মুহাম্মদ শাহজাহান, জনতার দলের আব্দুল করীম মুন্সি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী, এবি পার্টির আরিফুল ইসলাম।
এদিকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।