পোস্টাল ভোটে ৪ লাখ ৩২ হাজার প্রবাসীর ভোটদান সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন প্রবাসী ভোটার ইতোমধ্যে তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন

বুধবার (আজ) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসীদের গন্তব্য দেশগুলোতে পৌঁছেছে

এর মধ্যে—

  • ৪ লাখ ৯৯ হাজার ৩২৮ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন,

  • ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন,

  • ভোটারদের দ্বারা সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৫৭৯টি ব্যালট,

  • আর ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে ২৯ হাজার ৭২৮টি পোস্টাল ব্যালট

সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশে ও প্রবাসে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন

নির্বাচন কমিশনের উদ্যোগে প্রথমবারের মতো ব্যাপক পরিসরে চালু হওয়া এই পোস্টাল ভোটিং ব্যবস্থাকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *