আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন সকাল ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে বলে বিএনপি চেয়াপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার নিশ্চিত করেছেন।
তিনি জানান, লন্ডন থেকে সিলেট হয়ে তিনি ঢাকায় আসবেন এবং সঙ্গে থাকবেন তার মেয়ে জাইমা রহমান।
গত ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, “সবকিছু ঠিক থাকলে” আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন তারেক রহমান।