বন্ধ কারখানা চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বন্ধ থাকা কারখানাগুলোর ভবিষ্যৎ নির্ধারণে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।

বৈঠকে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী এবং প্রতিমন্ত্রী শরীফুল আলম। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

এর আগে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো দ্রুত চালুর বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন এবং এ বিষয়ে ধারাবাহিক বৈঠক করা হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, দেশের বন্ধ কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *