রাজবাড়ীর পাংশা উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রাতের অন্ধকারে অফিস উদ্বোধনের ব্যানার টানানো হয়েছে। দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পাংশা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে আবারও ব্যানার সহ দৃশ্যমান হয়।
স্থানীয়রা ব্যানারটি দেখার পর ঘটনাটি ছড়িয়ে পড়লে পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা উপস্থিত হন। উৎসুক জনতা এবং পথচারীরাও ব্যানার দেখতে ভিড় করেন। স্থানীয় এক চা দোকানী জানান, রাতে ব্যানারটি কেউ লাগিয়ে থাকতে পারে, যা সকালে তারা দেখতে পান।
ব্যানারে বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নজরুল ইসলামের ছবি সম্বলিত ছিল। ব্যানারে লেখা ছিল, “এ দেশ আমাদের, এই মাটি আমাদের।” উল্লেখযোগ্য, এর আগে ২০ ফেব্রুয়ারি আরও একটি ব্যানার টানানো হয়েছিল।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ রশেখ মাঈনুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে সেখানে গিয়ে ব্যানারটি পাওয়া যায়নি, সম্ভবত কেউ খুলে নিয়ে গেছে।












