দেশে শুরু হয়েছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে সপ্তাহব্যাপী ছুটি।
লাখ লাখ মানুষ ইতোমধ্যেই রাজধানীসহ দেশের বিভিন্ন বড় শহর ছেড়ে গ্রামের বাড়ির পথে রওনা হয়েছেন, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে।
ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে সরকার ১৮ মার্চও সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে টানা ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে সোমবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। ওইদিন পর্যন্ত অফিস-আদালতের কার্যক্রম চলার পর শুরু হয় দীর্ঘ এই ছুটি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ অথবা ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।