চিত্রনায়িকা পূর্ণিমা সম্প্রতি ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস শেয়ার করেছেন, যেখানে তিনি জানিয়েছেন, যাদের তিনি নিজের মনে করে বিশ্বাসের দরজা খুলে দেন, তারা অনেক সময়ই আসলে ‘বিষধর সাপ’ হয়ে উঠে। তিনি লিখেছেন, কেউ বন্ধুর মুখোশ পরে পাশে থাকে, সুযোগ পেলেই স্বপ্ন ও জীবনে বিষ ঢেলে দেয়।
পূর্ণিমা আরও উল্লেখ করেছেন, জীবনের সাফল্যের শিখরে পৌঁছালে কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে ঘুরে প্রশংসার ভান করে, কিন্তু সময় খারাপ হলে তারা অন্য ফুলের দিকে চলে যায়। সবশেষে তিনি লিখেছেন, মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারানোর চেয়ে নিঃসঙ্গ থাকা অনেক বেশি শান্তি, নিরাপদ ও মর্যাদাপূর্ণ।
পূর্ণিমার এই মন্তব্যে অনুরাগীরা বিস্মিতও হয়েছেন, আবার অনেকে তার সঙ্গে একমত পোষণ করেছেন। একজন লিখেছেন, “পূর্ণিমা আপু ঠিক বলেছেন, এই কথাগুলো আজকের বাস্তবতা।” অন্য কেউ মন্তব্য করেছেন, “এ যেন আমাদের সবার জীবনের গল্প।”