প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ৩টায় রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রীপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, মন্ত্রীপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। সভায় দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
সুত্রঃ বাসস