নিজের সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের একটি হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, কয়েকদিন ধরে ‘রেকি’ করে ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
শুভেন্দু অধিকারী জানান, ঘটনার পেছনে রাজনৈতিক যোগসূত্র থাকার সম্ভাবনা রয়েছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে এখনই বিস্তারিত মন্তব্য করতে চান না তিনি। নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, আহতদের চিকিৎসা ও পরিবারের দেখভালের দায়িত্ব দল বহন করবে।
তিনি আরও জানান, রাজ্য পুলিশের মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্তের সঙ্গে তার কথা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তদন্তের ওপর আস্থা রেখে দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশা প্রকাশ করেন শুভেন্দু।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।