সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ (শনিবার) সন্ধ্যায় দেশে ফিরছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার সকাল পৌনে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, “আজ সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন নুর।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, নুর ১২ দিন সিঙ্গাপুরে অবস্থানকালে বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করান।
গত ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান ডাকসুর সাবেক ভিপি নুর। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুর। দেশে চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে তাকে বিদেশে নেওয়া হয়।












