ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর এবং তার স্বামী মাইক রিচটের দাম্পত্য জীবনকে ঘিরে গুঞ্জন ছড়িয়েছে। জানা গেছে, দীর্ঘদিনের দূরত্ব এবং পারিবারিক কারণে দম্পতির মধ্যে ফাটল দেখা দিয়েছে এবং তারা শিগগিরই বিচ্ছেদের ঘোষণা দিতে পারেন।
মোনালি ঠাকুর এবং মাইক রিচটের পরিচয় হয় ২০১৭ সালের একটি ট্রিপে। সম্পর্ক শুরু হয় প্রেমের মাধ্যমে, পরে গোপনে বিয়ে করেন দুজনে। ২০২০ সালে মোনালি করোনাকালের সময় ভক্তদের সামনে বিয়ের খবর প্রকাশ করেন।
হিন্দুস্তান টাইমস বলছে, লং ডিসটেন্সের কারণে দাম্পত্য সম্পর্কে ভাঙন ধরেছে। ফলে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি।
ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কয়েক বছরের ব্যবধানে সম্পর্ক এতটাই বদলে গেছে যে, তারা আর স্বামী-স্ত্রী হিসেবে নয়, সম্পূর্ণ আলাদা পথে চলছেন। খুব শিগ্রই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা আসতে পারে।