রাজবাড়ীর গোয়ালন্দ প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্টীত

রাজবাড়ী প্রতিনিধী ঃরাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সৌহার্দ্য ও সম্প্রীতির আবহে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী গোয়ালন্দ প্রেসক্লাব-এর আয়োজনে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেস ক্লাবের নিজস্ব ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি মো. আসজাদ হোসেন আজু শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা-র পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান মোল্লা, সহ সভাপতি ইন্জিনিয়ার মো. মাহবুব আলম শাহীন, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও ফরিদপুর পৌসভার হিসাব রক্ষন কর্ম কর্ত া গবিন্দ চন্দ্র মন্ডল, উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মো. মোশারফ হোসেন, পৌর জামায়াতের আমির মো. জালাল উদ্দিন প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক মেহেদুল হাসান আক্কাস সহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং গোয়ালন্দে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বক্তারা বলেন, মতপার্থক্য থাকলেও উন্নয়ন ও জনস্বার্থের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আরও নিরপেক্ষ ও সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সকল অতিথি একসঙ্গে ইফতার গ্রহণ করেন। ইফতার পরবর্তী সময়টিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক কুশল বিনিময় ও মতবিনিময় হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *