গোল করতে গিয়ে পা ভেঙ্গে অস্ত্রপাচার করতে হয়েছে লিভারপুল তারকার

লিভারপুলের ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাক গুরুতর চোটে পড়েছেন। পা ভেঙে যাওয়ায় সোমবার তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

শনিবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২–১ গোলের জয়ের ম্যাচে দলের প্রথম গোলটি করতে গিয়ে চোট পান ইসাক। শট নেওয়ার সময় প্রতিপক্ষ ডিফেন্ডার মিকি ফান দে ভেন বল ঠেকাতে গেলে ইসাকের পা তার দুই পায়ের মাঝে আটকে যায়। এতে মারাত্মকভাবে আহত হন সুইডিশ এই ফরোয়ার্ড।

ক্লাবের বিবৃতিতে বলা হয়, পরীক্ষার পর ইসাকের গোড়ালির চোটের পাশাপাশি ফিবুলা হাড় ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। আপাতত তার মাঠে ফেরার সম্ভাব্য সময় সম্পর্কে কিছু জানানো হয়নি।

গত সেপ্টেম্বরে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড গড়ে নিউক্যাসল ইউনাইটেড থেকে ১২৫ মিলিয়ন পাউন্ডে ইসাককে দলে ভেড়ায় লিভারপুল। নতুন দলে যোগ দেওয়ার পর ফিটনেস সমস্যার কারণে তিনি প্রত্যাশিত ছন্দে ছিলেন না। চলতি লিগে ১০ ম্যাচে তার গোল মাত্র দুটি।

লিগে বর্তমানে পঞ্চম স্থানে থাকা লিভারপুল শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে। এর মধ্যে আফ্রিকা কাপ অব নেশনসে খেলতে মোহাম্মদ সালাহ মিসর দলে যোগ দেওয়ায় আক্রমণভাগে সংকট তৈরি হয়েছে। ইসাকের দীর্ঘ অনুপস্থিতি সেই সংকট আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।

এ পরিস্থিতিতে হুগো একিতিকের ওপর ভরসা রাখতে হবে ইয়ুর্গেন ক্লপের দলকে। তবে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নতুন স্ট্রাইকার দলে ভেড়ানোর দিকেও নজর দিতে পারে লিভারপুল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *