বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। শনিবার সকালে মুম্বাইয়ের জুহুর বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি না এলেও দ্য হিন্দু, এনডিটিভিসহ ভারতীয় গণমাধ্যম তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
ধর্মেন্দ্রর মৃত্যুতে বলিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পবন হংসে তাঁর শেষকৃত্য সম্পন্ন হচ্ছে, যেখানে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, সালমান খান, আমির খানসহ বহু তারকা শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন।
কয়েক দিন ধরেই তাঁর মৃত্যুকে ঘিরে গুজব ছড়ালেও পরিবারের সদস্যরা তা অস্বীকার করেছিলেন। তবে শেষ পর্যন্ত সত্যি হলো আশঙ্কা।
উল্লেখ্য, ১৯৩৫ সালে পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম নেওয়া ধর্মেন্দ্র ‘ফুল অউর পাথর’, ‘শোলে’, ‘চুপকে চুপকে’সহ অসংখ্য ছবিতে অভিনয়ের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে অমর হয়ে আছেন।