ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর দলের চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছে নরেন্দ্র মোদি, ভারতের প্রধানমন্ত্রী।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালেই মোদি তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান। বার্তায় তিনি বলেন, “বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে বড় বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাই। এই জয় আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।”
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এই অভিনন্দনবার্তার জবাবে বলেন, “আমরাও আমাদের দলের পক্ষ থেকে মোদিকে ধন্যবাদ জানাই। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক এবং জনগণের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।”
মোদি বার্তায় আরও জানান, ভারত গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে এবং দুই দেশের বহুমুখী সম্পর্ক জোরদার করতে ও সাধারণ উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে কাজ করার আগ্রহী।
নির্বাচনে, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত থাকলেও বাকি ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হয় এবং ২৯৭টির ফলাফল ঘোষণা করা হয়েছে। সবশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপি ২০০টিরও বেশি আসনে জয়ী হয়েছেন।