রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা মেনে নিয়েই সামনে জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে আয়োজিত সংলাপে এ কথা বলেন তিনি।
মি. উদ্দিন বলেন, “সব কিছু বাস্তবিক ও বাস্তবতা বিবেচনায় নিয়ে একটা স্মার্ট সলুউশনে আমাদের আসতে হবে। সবাইকে নিয়ে একটা সুন্দর নির্বাচন দিতে পারবো। ন্যায়নীতি, আইন ও বিধির ব্যাপারে নো কম্প্রোমাইজ”।
“শুধু আমাদের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা মেনে নিয়ে চিন্তাভাবনা করতে হবে”- বলেও মন্তব্য করেন মি. উদ্দিন।
“রাজনৈতিক বাস্তবতা কী এটা আপনারা জানেন। এগুলার হিটওয়েভ আমি ফিল করি এখানে বসে। রাজনৈতিক বাস্তবতার হিটওয়েভটা আমাকে ফিল করতে হয়। এটা খুব মসৃণ বাস্তবতা না। এগুলো ওভারকাম করেই আমাদের এগিয়ে যেতে হবে,” মি. উদ্দিন।
সূত্রঃ বিবিসি বাংলা