১৪৪৭ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে আজ বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভাটি ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বাংলাদেশের আকাশে কোথাও জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত ফোন নম্বর ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭-এ জানাতে অনুরোধ করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি জানানোর আহ্বান জানানো হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে বৃহস্পতিবার থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস শুরু হতে পারে।